বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে শুরু হয়েছে শারদীয়া দুর্গাপুঁজা



কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। জেলায় ৪শ ৮৩টি মন্ডপে এবার আয়োজন করা হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা। 


আজ সন্ধ্যায় ষষ্ঠী বোঁধনের মাধ্যমে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে পুঁজার মুল আনুষ্ঠানিকতা। 


এ উপলক্ষ্যে বর্ণীল সাঁজে  সাজানো  হয়েছে প্রতিটি পুজা মন্ডপ। ধর্মীয় সম্প্রীতি, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য প্রতিটি মন্ডপে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছে আনসার, ভিডিপি ও পুলিশ সদস্যরা । 


জেলায় ৪শ ৫০ জন পুলিশ সদস্যের নেতৃত্বে ৩হাজার আনসার ও ভিডিপি মন্দিরগুলোতে সরাসরি নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশের ৫৮টি মোবাইল টিম সহ বিজিবি ও র‍্যাবের টহল টিমও সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। 


জেলার সবচেয়ে বড় আয়োজনটি হয়েছে কুড়িগ্রাম শহরের দক্ষিণপাড়া পুজা মন্ডপে। এ মন্ডপের সভাপতি শ্যামল ভৌমিক জানান, প্রতিবারের ন্যায় আমরা বর্ণিল ভাবে পুজা মন্ডপ সাজিয়েছি। আশা করছি ৫দিন ব্যাপী দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবো। 


জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রবি বোস জানান, জেলার ৯ উপজেলায় এবারে ৪শ ৮৩টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। পুজার সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি পুজা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল সহ সিসি ক্যামেরা ও নিজস্ব বিদ্যুতের  ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি প্রতি বছরের ন্যায় উৎসব মূখর পরিবেশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা নির্বিঘ্নে সফলভাবে পুজা সম্পন্ন করতে পারবো। 


এদিকে, জেলাপ্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মাহফুজুর রহমান জেলার পুজা মন্ডপগুলো পরিদর্শন কালে জানান, শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সফল করতে প্রশাসনিক সকল প্রস্তুতি নেয়া হয়েছে।     


আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর শোভাযাত্রা ও দেবী দুর্গা  বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে ৫দিন ব্যাপী এ দুর্গোৎসব ।


আরও খবর