বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

সড়ক দুর্ঘটনার চারদিন পর মারা গেলেন পীরগাছার নাজমুল

সড়ক দুর্ঘটনার চারদিন পর মারা গেলেন পীরগাছার নাজমুল

সড়ক দুর্ঘটনার চারদিন পর মারা গেলেন রংপুরের পীরগাছার নাজমুল ইসলাম (৪২)। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওইদিন রাত ১১টায় তার নিজ গ্রাম অন্নদানগর ইউনিয়নের নবুপাঠান পাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নাজমুল ওই গ্রামের মৃত আবু সুফিয়ানের বড় ছেলে। 

নিহতের প্রতিবেশী হৃদয় হোসেন জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) নাজমুল ও আশরাফুল দুজনে ব্যবসার উদ্দেশ্যে রংপুরের পীরগঞ্জ (শঠিবাড়ী) এলাকায় গিয়েছিলেন এক লোকের বাড়িতে। কাজ শেষে বাড়ি ফেরার পথে মডার্ণ মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায় মোটরসাইকেল আরোহীর আশরাফুলের। এতে পিছনে থাকা নাজমুল তার বুকে মারাত্মকভাবে আঘাত পান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর শনিবার মারা যান নাজমুল। অপরজন আশরাফুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয়রা। আশরাফুলের বাড়ি একই ইউনিয়নের মমিন বাজারে। তিনি ওই এলাকার এমদাদুলের ছেলে।

জীবদ্দশায় নাজমুল এক স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় মেয়ে নুসরাত জাহান নিপার বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে নুজ্জাত জাহান নুদা পড়াশোনা করছে। 

আরও খবর