বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কুড়িগ্রামে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু



 


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বড় ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে আজিজুল হক (৬০) নামের অপর এক ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে বঙ্গ সোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের পূর্ব দিকে চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আজিজুল হক (৬০) ও ফজল হক (৬৫) দুই ভাই পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন। ২-৩ দিন আগে ছোট ভাই আজিজুল হকের বাড়ি থেকে ৩৭ হাজার টাকা হারিয়ে যায়। বিষয়টি তিনি বড় ভাই ফজল হক অথবা  দুই ছেলেরা টাকা নিয়েছে বলে দাবি করেন। 


এমতাবস্থায় বাড়ি থেকে টাকা হারানোর দ্বন্দ্বে সোমবার সকালের দিকে ছোট ভাই আজিজুল হক তার নিজের ধান ক্ষেতে কাজ করতে গেলে বড় ভাই ফজল হক তার স্ত্রী ,দুই ছেলে সোহেল (৩৫), রতন (২৪) এক পুত্রবধূ সকলে মিলে জমিতেই তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলেই ছোট ভাই আজিজুল হক নিহত হয়। ঘটনার পর পরই অভিযুক্তের পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।


বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া জানান, বিষয়টি পারিবারিক টাকা পয়সা সংক্রান্ত বলে জানতে পেরেছি। সেটা নিয়ে আজকে সকালের দিকে আজিজুল হক ধান কাটা অবস্থায় তাকে মারধর করে বড় ভাইয়ের পরিবার এবং ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে  ভুরুঙ্গামারী থানার ওসি, ওসি (তদন্ত )সহ পুলিশ এসে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়।


এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করে  থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



আরও খবর