বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

শেখ হাসিনার আমলে আমদানি-রপ্তানির আড়ালে বিপুল অর্থ পাচার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-11-2024 11:06:49 am

পতিত হাসিনা সরকারের আমলে বিলিয়ন-বিলিয়ন ডলার পাচার হয়েছে বিদেশে। ধ্বংস করা হয়েছে ব্যাংক খাতকে। এই অর্থ চিহ্নিত করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই অর্থ ফেরত আনতে দেশের আদালতে অপরাধ প্রমাণসহ লাগবে চুক্তিও। পাচারকারীকে আটক করে কঠোর পদক্ষেপের মাধ্যমে অর্থ ফেরত আনার পক্ষে মত দেন আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ'র সাবেক কর্মকর্তা মাহফুজুর রহমান। 



হাসিনা ও তার সহযোগীরা অন্তত ১৭ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। এই তথ্য খোদ কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের তথ্য বলছে, বিগত সরকারের আমলে প্রতি বছর পাচার হয়েছে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার। পাচার হওয়া এসব অর্থের অন্তত ৮০ শতাংশ‌ই হয় আমদানি-রপ্তানির আড়ালে। 


এই অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। তবে পাচার হওয়া অর্থ ফেরানোর নজির খুবই কম। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কিছু অর্থ ফেরত পেয়েছে ইউক্রেন, ফিলিপাইন ও পেরু।



আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ'র সাবেক কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ব্যাংকিং চ্যানেল অর্থাৎ আমদানি-রপ্তানি'র আড়ালে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা সম্ভব। তবে তা সময় সাপেক্ষ। দ্রুত অর্থ ফেরত আনতে পাচারকারীদের আটকের পর কঠোর পদক্ষেপ ভালো ফল আসবে বলে মনে করেন তিনি।


আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, পাচারের ঘটনার বিচারের জন্য সঠিকভাবে মামলা দায়ের ও তদন্ত করতে হবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও সংস্থার সহায়তায় আশ্বাসে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে