বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-12-2024 02:32:47 am

◾ শিক্ষা ডেস্ক : চাঁদপুর জেলা থেকে আগত ঢাকা কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের (ত্রিমোহনা)’ ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ও পরিচিতি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।


গতকাল ১৩ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, ছাত্র ও শিক্ষক উপদেষ্টাবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান ফজলে হাসান নিয়ন। সভাপতিত্ব করেন মো. রিয়াদ প্রধান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি মো. আকিব হোসাইন।


অনুষ্ঠানের শুরুতে পল্লী সংগীত, দেশাত্মবোধক গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী শাওন খন্দকার। সবার সম্মিলিত সুরে চলছিল আনন্দগণ মুহূর্ত। 


এসময় শিক্ষক উপদেষ্টাদের মধ্যে ছিলেন ঢাকা কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আখতারুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ। ওনাদের বক্তব্যের এক পর্যায়ে বলেন, নিজ জেলার শিক্ষার্থীদের মাঝে এতো সুন্দর একটি অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করেন। সবাইকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমে জড়িত থাকার পরামর্শ দেন। তাছাড়া আগামীর দক্ষ নেতৃত্বের চর্চারও প্রয়োজন আছে বলে উল্লেখ করেন। চাঁদপুরের শিক্ষার্থীদের যেকোনো বিপদ আপদে ওনাদেরকে পাশে পাওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে পড়াশোনা ও অন্যান্য ক্ষেত্রেও সবাইকে সহযোগিতার মাধ্যমে একে অপরের পাশে থাকার জন্য পরামর্শ দেন। আগামীর বাংলাদেশের জন্য ভালো নাগরিক ও দেশপ্রেমের প্রতীক হিসেবে কাজ করারও প্রত্যাশা করেন।


ছাত্র উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেনবোরহানউদ্দিন ঈশরাক, শাহাবুদ্দিন ইমন, মহিউদ্দিন মাফি, মেহেদী হাসান মাহি, জিয়াউর রহমান খন্দকার, শরীফ হোসেন, ফয়সাল পাটওয়ারী, আব্দুর রহিম রাজ, নাঈম,নোমান আলম মুন প্রমুখ।


উল্লেখ্য, ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির স্বতঃস্ফূর্ত সহযোগিতায় "নবীনবরণ ও পরিচিতি পর্ব" সমাপ্ত হয়েছে।


আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৩ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে