বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘প্রস্তুত’ ট্রাম্প-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-12-2024 11:07:37 am

ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। © সংগৃহীত ছবি


রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে বসে। আন্তর্জাতিকভাবে যে আক্রমণকে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হয়। ইউক্রেনের এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে। একে একে তিন বছর পার হলেও ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ বা আলামত দেখা যায়নি।



তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে মতামত তুলে ধরেছেন। গত ১৬ ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে এক আলাপে ট্রাম্প বলেন, ইউক্রেনের উচিত রাশিয়ার আক্রমণ বন্ধে চুক্তি করা এবং দখলকৃত ভূখণ্ডের গুরুত্ব কমিয়ে দেখা।


সেই মন্তব্যের তিনদিন পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ও আপস প্রস্তুত আছেন।



বার্ষিক সংবাদ সম্মেলনে ইউক্রেন সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, “রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত। একই সঙ্গে অন্য পক্ষও এর জন্য প্রস্তুত রয়েছে কি না, তার দরকারও রয়েছে।” পুতিন বলেন, “আমরা সব সময় আলোচনা ও আপসের কথা বলে আসছি।”


ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় নিকটবর্তী কি না, এমন প্রশ্নে রুশ প্রেসিডেন্ট বলেন, “পরিস্থিতি দ্রুততার সঙ্গে বদলে যাচ্ছে। যুদ্ধ একটি জটিল বিষয়; কিন্তু আমরা বিশেষ সামরিক অভিযানে আমাদের প্রাথমিক কাজ সমাধানের কাছাকাছি পৌঁছাচ্ছি।”



মস্কোতে শীর্ষ স্থানীয় রুশ জেনারেল ইগর কিরিলভের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে পুতিন বলেন, “আমাদের স্পেশাল সার্ভিস (গোয়েন্দা সংস্থা) এটি ঠেকাতে ব্যর্থ হয়েছে। এর মানে আমাদের কাজের আরও উন্নতি করতে হবে। অবশ্যই এ ধরনের সাংঘাতিক ভুল হতে দেওয়া যাবে না।”


ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত চার বছরের বেশি সময় ধরে ভ্লাদিমির পুতিনের কথা হয় না উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, “আমি জানি না, কখন আমাদের সাক্ষাৎ হবে।” এসময় সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতন নিয়ে পুতিন মন্তব্য করেন, “এটি রাশিয়ার পরাজয় ছিল।” বাশারের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট। তাছাড়া সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরায়েলের নিন্দাও জানান পুতিন।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে