বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইসলামপুর সার্কেলের ৬ পুলিশ কর্মকর্তা 'জেলার শ্রেষ্ঠ'


জামালপুরের ইসলামপুর সার্কেলে কর্মরত ৬ পুলিশ কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। সার্কেল অফিসার, ওসি, এসআই এবং এএসআই পদে তাঁদের জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত করা হয়।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁদেরকে স্ব-স্ব পদে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম।

শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিতরা হলেন, জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, জেলা শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ, শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত এমদাদুল হক এবং দ্বীপক চন্দ্র পাল। এছাড়া সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম এবং প্রদ্বীপ চন্দ্র রায়। পরে গত নভেম্বর মাসে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য স্বস্ব পদে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁদের নাম ঘোষণা করা হয়। 

এসপির কার্যালয় সূত্রে জানা যায়, অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এসপি সৈয়দ রফিকুল ইসলাম। সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মুলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতিসহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে করা হয় বিস্তর আলোচনা। 

সভায় এসপি সৈয়দ রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ, এবং মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান। 

জামালপুরের সবগুলো থানার ওসি, ওসি (তদন্ত) পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ, ট্রাফিক, কোর্ট এবং পিবিআইয়ের প্রতিনিধিরা সভায় অংশ নেন। এসপি সৈয়দ রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন, 'গত নভেম্বর মাসে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য ইসলামপুর সার্কেলের ৬ জনকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে।'

আরও খবর