বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইবিতে লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-01-2025 02:27:55 pm

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ‘ওয়ার্কশপ অন নিউজপেপার কলাম রাইটিং:অ্যা ফ্রেমওয়ার্ক ফর এলিভেটিং লার্নার্স রাইটিং অ্যাবিলিটিস’  অনুষ্ঠিত হয়েছে। 


আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রায় দেড় শতাধিক তরুণ লেখকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানি এর সভাপতিত্বে এবং মো: আবদুল্লাহ আল মুনাইম (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক)  এর সঞ্চালনায় বেলা ১০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট মো. বিল্লাল হোসেন (প্রভাষক, খাদ্য প্রকৌশল ও পুষ্টি বিজ্ঞান বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ)। উক্ত কর্মশালায় ইমেইল বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান করেন শাখা সহ-সভাপতি রুহুল আমিন। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখসানা খাতুন ইতি ও আবদুল্লাহ আল মাহমুদ (সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা)। 


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর প্রতিষ্ঠাকালীন ইতিহাস, ইবি শাখার সাফল্য এবং কর্মশালায় অংশগ্রহণ কারীদের মনোযোগী হওয়া ও লেখার প্রতি অনুরাগী হতে উদ্ভুদ্ধ করেন। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারীদের মনযোগ ধরে রাখার জন্য ছিলো বিভিন্ন কুইজের আয়োজন। 


এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবারের মত এবারও ভিন্ন কিছুর আয়োজন করে চলেছে। আশা করি সহযোগী সদস্যদের  হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। একইসাথে নতুন লেখকদের লেখনীর যাত্রা সুদীর্ঘ হবে বলে বিশ্বাস করি। 


উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মাণে ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯ টি শাখার মধ্যে পরপর ৫ম বারের 'বর্ষসেরা' শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৩ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে