বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ডিম্বাণু-শুক্রাণু ছাড়াই পৃথিবীর প্রথম ‘কৃত্রিম’ ভ্রূণ!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 09:58:19 am

প্রতীকী ছবি


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :


ইসরায়েলের “উইজমান ইনস্টিটিউট অব সায়েন্স”-এর বিজ্ঞানীরা ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই কৃত্রিম ভ্রূণ আবিষ্কার করেছেন। “অ্যাসিসটেড রিপ্রোডাকশন টেকনোলজি” পদ্ধতিতে গঠিত এই ধরনের ভ্রূণ পৃথিবীতে এই প্রথম। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই ঘটনা বিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী মাইলফলক।


সোমবার (১ আগস্ট) এই গবেষণার বিবরণ প্রকাশ করেছে বিজ্ঞান পত্রিকা “সেল”। বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা কোনো রকম ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই কেবল স্টেম সেল ব্যবহার করে ইঁদুরের ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়েছেন। তবে ইঁদুরের ক্ষেত্রে এমন ভ্রূণ তৈরি সম্ভব হলেও মানুষের ক্ষেত্রে তা অনেকটাই কঠিন।


বিজ্ঞানীরা আরও জানান, ভ্রূণ তৈরি হওয়া মানেই প্রাণীর জন্ম হওয়া নয়। এর জন্য রয়েছে দীর্ঘ এবং জটিল একটি পথ।


বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, ইঁদুরের স্টেম সেল একত্রিত করে ভ্রূণের প্রাথমিক আকৃতি দেওয়া যেতে পারে। সেখানে মস্তিষ্কের প্রাথমিক গঠন থেকে শুরু করে ও হৃৎস্পন্দনও থাকবে। গবেষণায় কিছু কোষকে রাসায়নিক দিয়ে প্রক্রিয়াজাত করা হয়, যা জেনেটিক প্রোগ্রাম চালু করে প্লাসেন্টা বা কুসুমের থলিতে পরিণত হয়। অন্য অঙ্গ ও টিস্যু ছাড়াই এই ভ্রূণ বিকাশ লাভ করে বলে গবেষণায় দেখা গেছে।


গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ স্টেম সেল ভ্রূণের মতো গঠন তৈরি করতে ব্যর্থ হয়েছে। তবে প্রায় ০.৫% স্টেম সেল মিলিত হয়ে ছোট বলের কারণ ধারণ করে। ওই বল থেকেই স্বতন্ত্র টিস্যু এবং অঙ্গের বিকাশ ঘটে।


এই গবেষণার ফলে প্রাণীর ওপর পরীক্ষা-নিরীক্ষার হার কমানো সম্ভব বলে মনে করছেন গবেষকরা। এছাড়াও এই গবেষণার মাধ্যমে মানুষের কোষ এবং টিস্যু প্রতিস্থাপনের জন্য নতুন পথ উন্মোচন করবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

আরও খবর



6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে




6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

১ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে