বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

শার্শায় দেড় কোটি টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২

শার্শায় দেড় কোটি টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ যশোরের নাভারন থেকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহন থেকে এক কোটি ৫৭ লাখ ২১ হাজার ৫শ‘ টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২২ ফেব্রæয়ারি ৫টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামদান পরিবহনের একটি বাস তল্লাশী করে এসব অলংকার উদ্ধার করা হয়। আটক দুইজন হলেন, যশোরের শার্শা থানার বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮) ও একই এলাকার জাহাঙ্গীর কবির লিটুনের ছেলে মেহেদী হাসান (২৫)। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ৫টার দিকে শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামদান পরিবহনের (যশোর-ব-১১-০২৬৬) একটি বাস তল্লাশী করে জাহাঙ্গীর কবির লিটু ও মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্য হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১ টি প্যাকেটে ভারতীয় বিভিন্ন প্রকারের রুপার অলংকর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৭০ কেজি ৫০০ গ্রাম রুপার অলংকারের বাজার মূল্য এক কোটি ৫৭ লাখ ২১ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রুপার অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছে বলে স্বীকার করেন। আটককৃত আসামী দুইজনকে শার্শা থানায় মামলা দায়ের এর মাধ্যমে শার্শা থানায় এবং ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার যশোর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই দুই কর্মকর্তা। তারা আরো জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।
আরও খবর