বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কুবি’র বিজয়-২৪ হল প্রভোস্টের উদ্যোগে হল কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ কর্তৃক সকল হলের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টায় বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষের কক্ষে হলের ডাইনিংয়ে কর্মরত নারী ও পুরুষ কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়৷


এতে উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান খান ও প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম। এ সময় কর্মচারীদের মাঝে ৩০টি পাঞ্জাবি ও ১০টি শাড়ি বিতরন করা হয়। উপহার পেয়ে আনন্দিত কর্মচারী জগন্নাথ চন্দ্র দাশ বলেন‚ ‘ঈদ উপলক্ষ্যে প্রভোস্ট স্যার আমাদের সকলকে পাঞ্জাবি দিয়েছেন। এটা পেয়ে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এর আগে আমাদের মাঝে কেউ এমনভাবে আয়োজন করেনি। ভবিষ্যতেও যদি ঈদের সময় আমাদের জন্য এমন আয়োজন করা হয় তাহলে আমাদের কাজে উৎফুল্লতা জাগবে।’


এ বিষয়ে বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ড. মো. মাহমুদুল হাছান খান বলেন‚ ‘ঈদ উপলক্ষ্যে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি, আমাদের ঈদের খুশি ভাগাভাগি করার জন্য। যেহেতু ওনারা আমাদের শিক্ষার্থীদের অনেক কষ্ট করে সেবা দিয়ে থাকেন, তাই তাদের মাঝে ঈদের খুশিটা শেয়ার করার জন্য চেষ্টা করেছি। উনারা যেন স্বাচ্ছন্দে আমাদের মাঝে সার্ভিসটা প্রদান করতে পারেন সেজন্য আমি ব্যাক্তিগত উদ্দ্যোগে পাঁচটি হলের ডায়নিংয়ের কর্মচারিদের মাঝে ৩০ টি পাঞ্জাবি ও ১০ টি শাড়ি বিতরণ করেছি।’


এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন‚ ‘এ ধরনের আয়োজনে আমি খুব খুশি। সবাই যেন সুন্দরভাবে ঈদকে ভাগাভাগি করে উদযাপন করতে পারে সেটি কামনা করছি। এ ধরনের সুন্দর আয়োজনের জন্য ‘বিজয় ২৪’ হলের প্রভোস্টকে ধন্যবাদ জানাই।’
আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে