সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-04-2025 08:17:25 am

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং


বিদেশি বিনিয়োগের জন্য আশার নতুন যুগ তৈরির অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার ফলে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে প্রস্তুত বলে জানিয়েছে। ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে কোরিয়ান বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।


মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রতিনিধি দলে এলজি’র কর্মকর্তাদের পাশাপাশি টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের কয়েকটি বৃহত্তম সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এর আগে সোমবার (৭ এপ্রিল) কর্মকর্তারা চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন, সেখানে বেশ কয়েকজন বিনিয়োগকারী ইয়ংওয়ান করপোরেশনের মালিকানাধীন ও পরিচালিত শিল্প পার্কে তাৎক্ষণিক বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।


প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শ্রম, শিল্প, জ্বালানি ও বিনিয়োগ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনসহ বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সংস্কারের প্রতি সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন।


প্রফেসর ইউনূস বলেন, আমরা আনন্দিত যে আপনি এমন একটি সময়ে বাংলাদেশ সফর করছেন—যখন আমরা একটি নতুন বাংলাদেশ গড়ছি। এই নতুন বাংলাদেশে আমরা বিদেশি বিনিয়োগকে সহজ ও ঝামেলামুক্ত করেছি।


তিনি আরও বলেন, আমাদের কাজ আপনাদের জন্য পথ মসৃণ করা। আমি জানি গত ১৬ বছরে আপনারা কিছু কঠিন সময় পার করেছেন এবং আমরা হারানো সময়গুলো পুষিয়ে নিতে চাই।


৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথম বাংলাদেশে আসা কিহাক সাং প্রধান উপদেষ্টার বক্তব্যের পুনরাবৃত্তি করে অন্তর্বর্তী সরকারের ব্যবসাবান্ধব অবস্থান ও নীতির প্রশংসা করেন, যা দেশের সামগ্রিক ব্যবসায়ের পরিবেশকে উন্নত করেছে।


প্রফেসর ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের জনগণের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে আপনাদের ব্যবসার গন্তব্য এবং অনুপ্রেরণার উৎস হিসেবে গড়ে তুলুন। কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা আপনার রয়েছে।


কিহাক সাং আরও ঘোষণা দেন, তার প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশন আগামী কয়েক মাসের মধ্যে চট্টগ্রামে একটি টেক্সটাইল ও ফ্যাশন কলেজ স্থাপন করবে, যা বাংলাদেশকে বিশ্বের শীর্ষস্থানীয় টেক্সটাইল হাব হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।


শুল্ক সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চিঠির প্রশংসা করে তিনি বলেন, এতে নতুন মার্কিন প্রশাসনের উদ্বেগের সমাধান করা হয়েছে। এটি একটি সুলিখিত চিঠি ছিল। তিনি পোশাক শিল্পকে সম্ভাব্য মার্কিন পদক্ষেপের বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।


কোরিয়ান ফ্যাশন এবং রিটেইল শিল্পের প্রতিনিধিরা বাংলাদেশের অনন্য সাপ্লাই চেইন ইন্টিগ্রেশনের কথা উল্লেখ করে বাংলাদেশ থেকে পোশাক কেনার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন।


বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দেশটি ক্রমবর্ধমান বিশ্ব বাণিজ্য ল্যান্ডস্কেপে ওষুধের শীর্ষস্থানীয় রফতানিকারক হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন বিনিয়োগকারী বাংলাদেশে একটি এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট) প্ল্যান্ট স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া প্রফেসর ইউনূস প্রতিনিধি দলের একজন শীর্ষ কোরিয়ান সার্জনকে চট্টগ্রামে একটি হাসপাতাল স্থাপনের পরামর্শ দেন।


বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহজীকরণে সরকারের চলমান প্রতিশ্রুতির কথা তুলে ধরে সভায় অংশ নেন।