বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের নর্থওয়েস্ট এ এন্ড এফ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।


বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বাকৃবি উপাচার্যের কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


চীনা প্রতিনিধি দলের মধ্যে ছিলেন নর্থওয়েস্ট এ এন্ড এফ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা কলেজের ভাইস ডিন অধ্যাপক কাং জিলি, প্রাণী বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আন শিয়াপিং, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ কলেজের অধ্যাপক ড. ফ্যান লিচাও, অর্থনীতি ও ব্যবস্থাপনা কলেজের ভাইস ডিন ড. ওয়াং হংমেই এবং তথ্য প্রকৌশল কলেজের ভাইস ডিন প্রফেসর হুয়াং লিউয়েন।


উপাচার্যের সাথে বৈঠকে উভয় পক্ষ সম্ভাব্য ভবিষ্যত সহযোগিতার জন্য আলোচনা করেন যার মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম, যৌথ গবেষণা উদ্যোগ অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও তারা শিক্ষকদের জন্য ফেলোশিপ প্রদানেরও প্রস্তাব দেন। উভয় পক্ষই আলোচনার ফলস্বরূপ একটি স্মারক চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং এই ব্যাপারে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।


এই সাক্ষাৎটি ছিল এক সপ্তাহব্যাপী বাংলাদেশ সফরের একটি অংশ, যার উদ্দেশ্য ছিল নর্থওয়েস্ট এ এন্ড এফ বিশ্ববিদ্যালয় এবং বাকৃবির মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা শক্তিশালী করা। এই সফরের নেতৃত্ব দেন বাকৃবির গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। অধ্যাপক ওয়াকিলুর রহমান ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত বাকৃবির প্রায় ২৫ জন শিক্ষার্থীকে নর্থওয়েস্ট এ এন্ড এফ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করেছেন।


সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাকৃবির বিভিন্ন অনুষদের ডীন, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তার সাথে ভবিষ্যত সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।


এরপর প্রতিনিধিদল বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সাথে বিশেষ একটি সেশনে মিলিত হন যেখানে প্রায় ১০০ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নর্থওয়েস্ট এ এন্ড এফ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা সুবিধাগুলি সম্পর্কে জানেন।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২২ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে