বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ছবি সংগৃহীত

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অতর্কিত হামলা, হত্যাচেস্টার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোংলা পৌর ও থানা শাখা।

সজীব মিয়া শান্তর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানানো হয় এক পথসভায়। এতে বলা হয়,রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় খুলনা মহনগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক সাব্বির হোসেন মাসুম, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাকিল হাওলাদার, পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্না, ছাত্রনেতা মো: মাশরাফি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে।

বক্তারা আরো বলেন, গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপোষহীন ছিলো।

আগামীতেও এ বিষয়ে এক বিন্দু ছাড় দেবে না। রাজনীতির নামে সন্ত্রাস বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। অচিরেই সন্ত্রাসীদের চিহ্নিত করে এই কাপুরুষোচিত হামলার দাঁতভাঙা জবাব দেবে বলেও জানান ছাত্রদলের নেতারা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্ত হামলার শিকার হন।



আরও খবর