বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

লক্ষ্মীপুরেআমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (২২এপ্রিল) বেলা ১২টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়েছে।  পত্রিকাটির পাঠক সংগঠন আমার দেশ পাঠক মেলা লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ পাঠক উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকরা দ্রুত মামলা প্রত্যাহার ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

দৈনিক আমার দেশ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন রাজুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী গিয়াস উদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম মুরাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম খান, রাকিব হোসেন রনি, সদস্য রেজাউল করিম সুমন, পলাশ সাহা, হাসান মাহমুদ শাকিল, আমার দেশ কমলনগর প্রতিনিধি আমজাদ হোসেন, রায়পুর প্রতিনিধি এস এম জাকির হোসাইন, বিজয় টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, বাংলা নিউজের প্রতিনিধি নিজাম উদ্দিন, এশিয়ান টিভির ডালিম কুমার দাস টিটু, ডেসটিনি প্রতিনিধি নজির আহমদ, দৈনিক দেশচিত্র প্রতিনিধি আখতার হোসাইন খান প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে গণমাধ্যমের কন্ঠরোধ করতে চায়  কুচক্রি মহল। অতীতেও সাংবাদিকদের হামলা-মামলা দিয়ে দমিয়ে রাখতে চেয়েছে। মাহমুদুর রহমান একজন নির্যাতিত সাংবাদিক।  তার বিরুদ্ধে আবারও মামলার মাধ্যমে প্রমানিত হচ্ছে স্বাধীন গণমাধ্যম এখনও প্রতিষ্ঠিত হয়নি। আমরা দ্রুত মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে