বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বাগআঁচড়া বেলতলা আম বাজারে মানবাধিকার কর্মী পরিচয় চাঁদাবাজি, থানায় অভিযোগ

বাগআঁচড়া বেলতলা আম বাজারে মানবাধিকার কর্মী পরিচয় চাঁদাবাজি, থানায় অভিযোগ যশোরের শার্শার বাগআঁচড়া বেলতলা আম বাজারে কথিত মানবধিকার কর্মী পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে আসাদুজ্জামান আসাদসহ অজ্ঞাত ৩ প্রতারকের বিরুদ্ধে।


এ ঘটনায় শনিবার (১০ মে) দুপুরে আবু সিদ্দিক নামে এক ভুক্তভোগী বাদী হয়ে শার্শা থানায় প্রতারক আসাদুজ্জামান আসাদসহ অজ্ঞাতনামা আরোও ৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত  আসাদুজ্জামান আসাদ বাগআঁচড়া সাত'মাইল গ্রামের মাওলানা নেছার উদ্দীনের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি অধিদপ্তরের দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী গত ৮ মে আমচাষি আবু ছিদ্দিক গোপাল ভোগ আম বিক্রয়ের উদ্দেশ্য শার্শার বেলতলা আমবাজারে ভ্যান যোগে নিয়ে আসছিলেন।


এসময় অজ্ঞাত ৩ প্রতারক অভিযুক্ত আসাদ নিজেকে মানবধিকার ও 'আজকের গোয়েন্দা সংবাদ' নামে একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকে। এক পর্যায়ে মোবাইল ফোনে আমের ভিডিও ধারণ করে বলে'এ আম এখনো ভাংগার সময় হয়নি। তিনি একজন মানবাধিকার সংগঠনের অফিসার। তিনি ওসি, ইউএনও সকলকে ডেকে আম নষ্ট করার ব্যবস্থা করবেন বলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে বিবাদি আবু ছিদ্দিক ভয়ে ৫ হাজার টাকা টাউট আসাদকে প্রদান করে। পরে এ বিষয়ে কাউকে কিছু বললে আবু ছিদ্দিককে ব্যবসা করতে দিবে না বলে চলে যায়। এদিকে বেলতলা আম বাজারে সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, কথিত মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয়দানকারী আসাদুজ্জামান আসাদ, সাবেক সেনা সদস্য মিলনের গোডাউনে থাকা আম ব্যবসায়ী আলামিনের কাছ থেকে ৫ হাজার টাকা,তাজউদ্দিন আড়তে আম বিক্রয় করতে আসা চাষি সাইফুল ইসলামের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা, আমের আড়তদার আতর আলীর ঘরের এক ব্যবসায়ীর কাছ থেকে ৩ হাজার টাকাসহ বিভিন্ন আম চাষি ও বেপারীদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।


এছাড়াও আসাদের বিরুদ্ধে একটি মানবাধিকার সংগঠনের পরিচয় পত্র বানিয়ে দেওয়ার নাম করে পূর্বে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। আর এ কারণে টাউট আসাদের নামে ওই সময় একাধিক প্রিন্ট পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম. রবিউল ইসলাম জানান,এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে