লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

মোংলা বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকারক “মুন্না এন্টারপ্রাইজ”এর মালিককে খুঁজছে কাস্টমস

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলা বন্দরে খালাসের জন্য বিদেশ থেকে পণ্য আমদানি করে আনা ঢাকার “মুন্না এন্টারপ্রাইজ” নামে এক আমদানিকারককে খুঁজছে মোংলা কাস্টমস কর্তৃপক্ষসহ প্রশাসনের সদস্যরা। “রিবন বা ফিতা” আমদানির ঘোষণায় আইন বহির্ভূত ৭ কোটি ৮০ লাখ টাকার সিগারেট আমদানি করায় শুল্ক ফাঁকির অভিযোগ আনা হয়েছে উক্ত কোম্পানির বিরুদ্ধে। তবে এখন পর্যন্ত এ প্রতিষ্ঠানের কোন হদিস পাচ্ছে না কাস্টমস কর্তৃপক্ষ। খুঁজে পাওয়া গেলে কাস্টমস আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানায় মোংলা কাস্টমস হাউজ। 

মোংলা কাস্টমস হাউস সূত্রে জানান, গত ২৬ এপ্রিল সিঙ্গাপুর পতাকাবাহী “এমভি কোটা রেষ্টু” নামক কন্টেইনারবাহী একটি বাণিজ্যিক জাহাজে ২০ ফুটের একটি কন্টেইনার বোঝাই করে পণ্য আমদানি করে ঢাকার পুরানো পল্টন এলাকার “মেসার্স মুন্না এন্টারপ্রাইজ” নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। সেখানে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে “রিবন বা ফিতা” আমদানি করার ঘোষণার বিপরীতে আইন বহির্ভূত আরব আমিরাতের ওরিস সিলভার ব্রান্ডের সিগারেট আমদানি করা হয়েছে। কিন্ত দীর্ঘদিন হলেও এ পণ্যগুলো ছাড় করে নিতে আসছে না আমদানিকারক প্রতিষ্ঠান। কাস্টমসের এ বিষয়ে সন্দেহ হলে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সংবাদ পেয়ে মঙ্গলবার (১৩মে) সন্ধ্যায় সকল ধরণের প্রশাসনের সম্মুখে কনটেইনারটি খোলা হয়। ঘোষণায় ছিল “রিবন বা ফিতা” কিন্তু কনটেইনার খুলতেই বের হয় ওরিস সিলভার ব্র্যান্ডের ৭৮ লাখ শলাকা বিদেশী ব্রান্ডের সিগারেট। পরে কাগজ পত্র যাচাই-বাছাই করে আমদানি ঘোষণার সাথে মিল না থাকায় বিপুল পরিমাণ সিগারেট জব্দ করে মোংলা কাস্টমস হাউস। 

কাস্টমস সূত্র আরো জানায়, ‘পি আই এল’ বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আসা ২০ ফুট দৈর্ঘ্যরে এই কন্টেইনারটি মেসার্স মুন্না এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের। কনটেইনারে থাকা ৩৯০টি প্যাকেজের প্রতিটিতেই সিগারেট ছিল। এসব সিগারেটের বাজারমূল্য সরকারি ভ্যাট ও আনুসাঙ্গিকসহ প্রাথমিকভাবে ধরা হয়েছে ৭ কোটি ৮০ লক্ষ টাকা। তবে ঘোষণা অনুযায়ী শুল্ক দিয়ে এ সকল সিগারেট আমদানি করলে তার বাজার মূল্য হতো পাঁচ কোটি চার লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা বলে জানান মোংলা কাস্টমস’র সহকারী কর্মকর্তা মোঃ রুবেল হাসান।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান বলেন, আমদানিকারক প্রতিষ্ঠানের ধারণা ছিল শুল্ক ফাঁকি দিয়ে পণ্যগুলো ছাড়িয়ে নিয়ে যাবে। তাই ঘোষণার সাথে মিল না থাকা ও শুল্ক ফাঁকির সুস্পষ্ট চেষ্টা ছিল আমদানিকারকদের। 

তিনি আরো বলেন, আমাদের নজরদারি জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এভাবে প্রতারণা করতে না পারে। মোংলা বন্দরের নিরাপত্তা ও রাজস্ব রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। আর ঘোষণা বহির্ভূতভাবে যারা সিগারেট আমদানি করছে, গোপনীয় ভাবে আমদানিকারক এ প্রতিষ্ঠানের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি, কাস্টমস আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

আরও খবর