ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত।

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে তরুণ শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও নতুন নতুন উদ্ভাবন তুলে ধরতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ২০২৬’।

আজ (১২ জুন) দিনব্যাপী দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বিজ্ঞান মেলা ও আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্যতিক্রমী মেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর আমাদের আজকের এই নতুন প্রজন্ম। তাদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং তাদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতেই এই ধরণের আয়োজন। তরুণদের এই উদ্ভাবনী আইডিয়া ও সায়েন্স প্রজেক্টগুলো আগামী দিনে দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রযাত্রায় দিনাজপুরের তরুণরা সব সময় এগিয়ে থাকবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমালিকা পাল। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ ঘটিয়ে কীভাবে দেশের নানা সমস্যার সমাধান করা যায়, তা আজকের এই প্রজেক্টগুলোর মাধ্যমে তরুণরা দেখিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের সৃজনশীল কাজের পৃষ্ঠপোষকতা সব সময় অব্যাহত থাকবে।"

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এসইডিপি-এর আওতাধীন 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)' এর আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। আইটি-ভিত্তিক স্টার্টআপ প্ল্যান, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, রোবোটিক্স, সায়েন্স প্রজেক্ট এবং নানা সামাজিক সমস্যার আধুনিক প্রযুক্তিগত সমাধানের আইডিয়া চমৎকারভাবে ফুটিয়ে তোলে ক্ষুদে বিজ্ঞানীরা। অতিথিবৃন্দ প্রতিটি স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্টের স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি মোঃ বোরহানউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।



Tag
আরও খবর