ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার

গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ‘মেধা-বিজ্ঞান, উদ্ভাবনের দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে গবেষণা, উদ্ভাবন এবং বিজ্ঞানচর্চায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেলাবী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ পরিকল্পনা ষ্টলের মাধ্যমে উপস্থাপন করেন। ষ্টলগুলো পরিদর্শন শেষে বিচারকদের মূল্যায়নে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে প্রথম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজকে দ্বিতীয় এবং সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটকে তৃতীয় সেরা হিসেবে ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
আরও খবর