বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এবং নেটকম লার্নিং বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” শীর্ষক এক বিশেষ সেমিনার।


আজ শনিবার, ১৭ মে ২০২৫ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রযুক্তি ও নেতৃত্বের বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স  বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ তালুকদার এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি  বিভাগের শিক্ষক মো. জিয়াউর রহমান। মূল বক্তা ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেটকম লার্নিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুর রহমান মামুন। তাঁর উপস্থাপনায় তিনি তুলে ধরেন কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রভাব, ভবিষ্যৎ কর্মসংস্থানের চিত্র এবং তরুণ নেতৃত্ব কীভাবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের বিকাশ ঘটাতে পারে। 


তিনি আরও বলেন, “এ আই এখন আর কল্পবিজ্ঞান নয়—এটি বাস্তব, এবং আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হলে আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। যেসব তরুণরা এখন থেকেই এআই শেখা শুরু করবে, তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে।” এছাড়া বিজনেস ডেভেলপমেন্ট হেড ইমদাদুল ইসলাম কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ এবং চাকরির বাজারে এর প্রতিফলন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন


মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, “ এ আই -এর সঠিক ব্যবহার আমাদের কাজের গতি ও দক্ষতা বহুগুণে বাড়াবে। এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের দক্ষতাও বাড়াতে হবে। এজন্য এখন থেকেই সচেতনভাবে এ আই এর ব্যবহার শিখতে হবে।”


উল্লেখ্য, এর আগে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এবং নেটকম লার্নিং বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় এ আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি তাদের মতামত ও কৌতূহল প্রকাশ করেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরও খবর