বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

এবার ২৩ দিনের লম্বা ছুটি পাচ্ছে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

বিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) টানা ২৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।


 বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে আগামী ৩১ মে থেকে ১১ জুন ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ বন্ধ থাকবে। এরপর ১২ ও ১৩ জুন (বৃহস্পতিবার ও শুক্রবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি এবং গ্রীষ্মকালীন অবকাশের কারণে ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ থাকবে।

‎তবে এর আগেই ২৯ ও ৩০ মে (বৃহস্পতিবার ও শুক্রবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় পুরো ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি পাচ্ছেন। ছুটি শেষে আগামী ২১ জুন (শনিবার) থেকে যথারীতি ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

‎এছাড়া হলসংক্রান্ত সেবা ব্যবস্থা নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ রাসেল হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. আবু রাশেদ বলেন, “বিশ্ববিদ্যালয় বন্ধকালীন ২৯ মে ২০২৫ থেকে ১৭ জুন পর্যন্ত হলের অফিস, রান্নাঘর ও ডাইনিংসহ সকল সেবা বন্ধ থাকবে। যারা এই সময়ে হলে অবস্থান করবেন, তাদের নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় থাকতে হবে। ২৯ মে রাত থেকে ডাইনিং কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৭ জুন রাতে শিক্ষার্থীরা কুপন সংগ্রহ করে ১৮ জুন থেকে পুনরায় ডাইনিং সেবা নিতে পারবে।”

‎উল্লেখ্য, দীর্ঘ এ ছুটি শিক্ষার্থীদের জন্য বিশ্রাম ও পারিবারিক সময় কাটানোর সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৩ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে