লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

মোংলায় কোস্ট গার্ড-পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলায় পৃথক যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদের সবাই মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার রাতে মোংলা পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ও মোংলা থানা পুলিশ যৌথভাবে এসব মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তার করে।

কোস্ট গার্ডের অভিযানে পৌর শহরের পশ্চিম শেহলাবুনিয়ার মো. আশরাফ আলীর ছেলে মো. আলী (৬৩)–কে ২০০ পিস ইয়াবাসহ এবং মোড়েলগঞ্জ উপজেলার প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দা (৫২)–কে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে পুলিশের অভিযানে মালগাজী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাবুল হাওলাদারের ছেলে মো. জিহাদুল ইসলাম (২২)–কে ২৫ গ্রাম গাঁজাসহ এবং পৌর শহরের মাদ্রাসা রোডের সরোয়ার ভূঁইয়ার ছেলে মো. মানজারুল (২৫)–কে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ।

ওসি আনিসুর রহমান আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও খবর