বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইবিতে প্রথমবারের মতো আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের উদ্যোগে আন্তঃসেশন মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩৭ নম্বর কক্ষে ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির ( আইইউএমসিএস) সহযোগিতায় দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম। এসময় বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেহেনা পারভীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান সিথুন (ঝিনাইদহ), মো. মিলন আলী (ঝিনাইদহ) এবং জাহিদুর রহমান (মেহেরপুর)।


অনুষ্ঠানে ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির ( আইইউএমসিএস) কার্যনির্বাহী মডারেটর অধ্যাপক ড. রেহানা পারভীনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস। 


জানা যায়, গত ১৪ই জুলাই মুট কোর্ট কম্পিটিশনের কেস ফ্যাক্ট (কম্প্রোমি) ও রুলস্ প্রতিযোগীদের ইনাগুরাল সেরেমনির মাধ্যমে হস্তান্তর করা হয়। পরবর্তীতে এই সময়ের মাঝে প্রতি সেশনের প্রতিযোগী থেকে এপ্লিকেন্ট (পক্ষে) ও রেসপনডেন্ট (বিপক্ষে) কেস মেমোরিয়াল সম্পূর্ণ করে জমা দেয়। এবং তার উপরেই আজকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


এতে প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় ২০২০-২১ বর্ষ ও রানারআপ হয় ২০২২-২৩ বর্ষের প্রতিযোগীবৃন্দ। প্রতিযোগিতায় সেরা মুটার হিসেবে আইন বিভাগের ২০২০-২১ বর্ষের ফজলে রাব্বি ও উদীয়মান মুটার হিসেবে ২০২২-২৩ বর্ষের সোহানুর রহমান বিবেচিত হয়েছেন। এসময় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদসহ বিচারকবৃন্দ ও প্রতিযোগীদের কোচ ও সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


বিচারকবৃন্দরা বলেন, আইন বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এ  প্রতিযোগিতার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এখানের সকল প্রতিযোগী অত্যন্ত দক্ষতার সাথে তাদের কথা ও যুক্তি উপস্থাপন করেছে। আমরা সাব জিডিকেটর হিসেবে তাদের উপস্থাপনাকে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি। তার প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করে রায় প্রদান করা হয়েছে। 


আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন,আজকের আয়োজনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীই বিজয়ী। এর মাঝে আনুষ্ঠানিকতার জন্য সেরাদের সেরা নির্ধারণ করা হয়েছে। এসময় তিনি সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের নাম ঘোষণা করেন। 


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা শেষে ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির ২০২৫-২০২৬ বর্ষের নতুন আংশিক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ বর্ষের রায়হান বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগ ও বর্ষের উম্মে আশরাতুন তাজরীন মনোনীত হয়েছেন। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান সংগঠনটি। 


উল্লেখ্য, ২০২৪ সালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (IUMCS)  প্রতিষ্ঠিত হয়। এটি মূলত বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। এই সংগঠনটি বিতর্ক এবং মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আইন বিষয়ক জ্ঞান এবং দক্ষতা বিকাশে সহায়তা করে।

আরও খবর