বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

মুক্তির সংগ্রামে পুলিশের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ’৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে নানা শ্রেণি পেশার মানুষের সাথে পুলিশও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশ মাতৃকার টানে মুক্তির সংগ্রামে পুলিশের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বুধবার রাতে মণিরামপুর থানা পুলিশের আয়োজনে জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানার ওসি শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ক্রান্তিলগ্নে এদেশের পুলিশ বাহিনী অপরিসীম ভূমিকা পালন করে। সন্ত্রাসী, মাদক কারবারি ও জঙ্গী তৎপরতা রুখতে জানবাজি রেখে দেশের জন্য কাজ করে পুলিশ। দেশের জন্য কাজ করতে গিয়ে বহু পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। জননেত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে সুসজ্জিত করেছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার যোগ্য নেতৃত্বে মেট্রোরেল প্রকল্পের মত মেগা প্রকল্প চালু করে দেশকে আজ এক অনন্য উচ্চতায় আসীন করেছেন। ইতোমধ্যে পদ্মাসেতু, মধুমতি সেতু চালুর মধ্যে দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নজির সৃষ্টি করেছেন।

এসআই শাহানুর মোল্যা সোহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর মেয়র মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাভলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলা উদ্দীন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, ওসি তদন্ত গাজী মাহাবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান কামরুজ্জমান, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, তাসরিন সুলতানা শোভা, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও খবর