লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

মোংলায় টানা তিন দিনের হরতাল পালিত হবে শিথিল ভাবে

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


মোংলায় বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে পূর্বঘোষিত টানা তিনদিনের হরতাল আংশিক শিথিল ভাবে পালিত হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ডিসি অফিস ও আদালত অবরোধ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

ঘোষণা অনুযায়ী, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে।বন্ধ রাখা হবে সকল কল-কারখানা ও শিল্প প্রতিষ্ঠান।

এর আগে সোমবার থেকে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

সর্বদলীয় সম্মিলিত কমিটির জেলা নেতা এম.এ সালাম বলেন, জনগণের দুর্ভোগ বিবেচনায় হরতালে শুধুমাত্র মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল-অবরোধ পালন করা হবে। তবে দোকানপাট খোলা থাকবে এবং রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল চলবে।

এদিকে উপজেলা ও সকল সরকারী অফিসগুলোতে ঘেরাও কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশ পাহারা বসাতে দেখা গেছে। 


আরও খবর