বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

শার্শায় বজ্রপাতে ছাত্রনেতা সাহাঙ্গীর আলম নিহতপরিবারের খোঁজ নিলেন কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি

শার্শায় বজ্রপাতে ছাত্রনেতা সাহাঙ্গীর আলম নিহত পরিবারের খোঁজ নিলেন কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের আমতলা গাতি পাড়ায় বজ্রপাতে মারা গেছেন সাবেক ছাত্রনেতা নিহত সাহাঙ্গীর আলম ফরজন আলীর ছেলে। মৃত্যুর পর তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনার পর বিকেলে নিহত ছাত্রনেতার পরিবারের খোঁজ নিতে তাদের বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি। তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মফিকুল হাসান তৃপ্তি বলেন, এভাবে একজন তরুণ ছাত্রনেতার অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের পাশে আমরা আছি এবং থাকব। এসময় তার সঙ্গে ছিলেন— বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন বাবলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার, পৌর যুবদলের সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু, যুব নেতা মোঃ নজরুল, উপজেলা ছাত্রনেতা শাওন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তুহিন, শ্রমিক দলের মোঃ আব্দুল হান্নানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। পরে মফিকুল হাসান তৃপ্তি নিজামপুর ইউনিয়ন ও গোড়পাড়ার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি দিনমজুর মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের জীবন-জীবিকার নানা সমস্যা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি বলেন, "এ দেশের আসল শক্তি হলো সাধারণ মানুষ। তাদের কষ্ট-দুর্দশা লাঘব করা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি।" তিনি আরও আশ্বস্ত করেন যে, জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা অব্যাহত থাকবে।
আরও খবর