বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কুবির মেডিকেল সেবা নিশ্চিতে শিক্ষার্থীদের ৮ দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মেডিক্যাল সেন্টারের সঠিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতে ৮ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


আজ সোমবার ( ১৫ সেপ্টেম্বর) দেড়টায় উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহিদ আব্দুল কাইয়ুম চত্বরে মেডিকেল সেবার অব্যবস্থাপনা নিয়ে  মানববন্ধন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শিক্ষার্থীদের ৮ দফা দাবিগুলো হলো-

গত বৃহস্পতিবারে হঠাৎ অসুস্থ শিক্ষার্থীকে যথাযথ চিকিৎসা না দেওয়ার ঘটনার তদন্ত করে দায়ী কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় এনে ব্যবস্থা নিতে হবে, মেডিকেল সেন্টারে শিক্ষার্থীরা কোন ধরনের সেবা ও ঔষধ পাবে তার পূর্ণাঙ্গ তালিকা মেডিকেলের সামনে টাঙিয়ে রাখতে হবে, সব ধরনের জরুরি ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা যেমন গাইনোকলজিকাল সাপোর্ট, পিরিয়ড কেয়ার ও প্রজনন স্বাস্থ্যসেবা চালু করতে হবে,মেডিকেল সেন্টারের বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং প্রয়োজনে শিক্ষার্থী কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দিতে হবে,বরাদ্দকৃত অর্থ ও ঔষধ বন্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।


স্মারক লিপিতে আরও বলা হয়, মেডিকেল সেবা রাত ১০টা পর্যন্ত চালু রাখতে হবে,জরুরি প্রয়োজনে এক্স-রে মেশিন স্থাপন করতে হবে এবং নিজস্ব অর্থায়নে না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত খরচে এক্স-রে সেবা গ্রহণের ব্যবস্থার দাবি জানান।

আরও খবর