অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নড়াইল সদর উপজেলায় আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকবার ফকির আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মোমিন ফকিরের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে বের হন আকবার ফকির। এরপর আর তিনি ফেরেননি। পরদিন সকালে বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগানে তালগাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় মরদেহের গলা ও পুরুষাঙ্গ কাটা ছিলো। পরে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আকবার ফকির নামে এক বৃদ্ধের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

আরও খবর