বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

জুলাই সনদের আইন বাস্তবায়ন না করাটা শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা : জামায়াত নেতা অধ্যাপক ড. ছামিউল হক ফারুকী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. ছামিউল হক ফারুকী বলেছেন, 'গত এক বছরেও জুলাই সনদের আইন করেনি অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের আইন বাস্তবায়ন না করাটা জুলাই-আগষ্টের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদভীত্তিতে আইন করতে হবে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের থানা মোড় বটতলা চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঁচ দফা দাবিতে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ইসলামপুর অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সমাবেশকারীরা। 

সমাবেশে জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. ছামিউল হক ফারুকী বলেন, 

'আমরা ৫৪ বছর ধরে লুটপাটের সরকার দেখে আসছি। এই দীর্ঘ সময়ের মধ্যেও জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়নি। নতুন পদ্ধতিতে ভোট দিতে জাতি উন্মুখ হয়ে আছে। সেকারণেই  নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধের এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। 

জামালপুর-২ ইসলামপুর আসনে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ড. সামিউল হক ফারুকী আরও বলেন, 'জনগণের অধিকার রক্ষায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। জুলাই সনদ অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটবে। সেকারণেই অবিলম্বে জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান করছি।'

উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,  জামালপুর জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, সেক্রেটারি আবু মোছা, সহকারী সেক্রেটারি আব্দূর রহমান ওমর, বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী আলী হোসেন এবং ইসলামপুর পৌর জামায়াতের আমীর মোহাম্মদ মাসুম। 


আরও খবর