লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

মোংলায় ৩৪ দূর্গা মন্দিরের নিরাপত্তার দায়িত্বে নৌবাহিনী

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে মোংলায় বিশেষ টহল কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবে মোংলার ৩৪ টি পুজামন্ডপে বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবে নৌবাহিনী। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে শুরু হয় নিরাপত্তার টহল।

মোংলা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির, দত্তের মেঠ পঞ্চগ্রাম সর্বজনীন পূজা মন্দির সহ ৮টি মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে তাদের অবগত করা হয়। মন্দির এলাকাগুলোতে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায় নৌবাহিনী।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে মোংলা উপজেলার মোংলা পৌরসভার ৩টি সহ ছয় ইউনিয়নের ৩৪টি মন্দিরে এবার অঞ্জলী দেবেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন মহাষষ্ঠীর মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হবে বলে জানান মোংলা উপজেলা পূজা উদযাপন কমিটি।


আরও খবর