বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

গোয়ালন্দে দলিলভুক্ত জমিতে দোকান নির্মাণে বাধা, অপপ্রচারের অভিযোগ জামায়াত নেতার

গোয়ালন্দে দলিলভুক্ত জমিতে দোকান নির্মাণে বাধা, অপপ্রচারের অভিযোগ জামায়াত নেতার রাজবাড়ীর গোয়ালন্দে দলিলভুক্ত জমিতে দোকানঘর নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি আবু সাইদ সোহাগ। শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে আবু সাইদ সোহাগ ও তাঁর পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে তাঁর দুই ফুফাতো ভাই—মো. আব্দুল আলিম ও ওসমান শেখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আবু সাইদ সোহাগ জানান, গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন ব্রিজ এলাকার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বরপাড়ায় বিএস ৪৬৫ নং দাগের দেড় শতাংশ জমি তাঁর পিতা ২০২৩ সালে স্বত্বদখলীয় মালিক মো. রমজান শেখের কাছ থেকে দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে জমিটির নামজারিও সম্পন্ন হয়। তিনি দাবি করেন, গত দুই বছর ধরে সেখানে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। সোহাগ আরও বলেন, “গত ৮ অক্টোবর আমি শ্রমিক নিয়ে দোকানঘরটি বড় করার কাজ শুরু করলে স্থানীয় আব্দুল কুদ্দুস নিজেকে ওয়ারিশ দাবিদার পরিচয় দিয়ে কাজ বন্ধ করে দেন এবং থানায় গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। পুলিশ এসে সেদিন কাজ বন্ধ রাখে। তবে আমি পুলিশকে বৈধ কাগজপত্র দেখালে তারা আমাকে পুনরায় কাজের অনুমতি দেয়। এরপর ১০ অক্টোবর সকাল ১০টার দিকে আবার কাজ শুরু করি। কিন্তু কিছু সময় পর থানা থেকে একদল পুলিশ এসে আমাকে, আমার বাবাকে ও শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করে।” তিনি অভিযোগ করেন, এ সময়ের একটি ভিডিও কেউ পরিকল্পিতভাবে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয় এবং সেখানে “জামায়াতে ইসলামী নেতা অন্যের জমি দখল করছেন” এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। “এর ফলে আমার সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে,” বলেন আবু সাইদ সোহাগ। তিনি প্রশাসনের কাছে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। অন্যদিকে, জমির ওয়ারিশ দাবিদার আবদুল কুদ্দুস সাংবাদিকদের কাছে দাবি করেন, বিএস ৪৬৫ নং দাগে মোট ২৩ শতাংশ জমি রয়েছে, যার মধ্যে তাঁর সাড়ে ৬ শতাংশ ওয়ারিশ সূত্রে প্রাপ্য। জমির মূল মালিক রমজান শেখ তাঁর বড় চাচা। তিনি গোপনে জমি বিক্রি করেছেন বলে অভিযোগ করেন কুদ্দুস। তিনি বলেন, “জমির ওয়ারিশ মালিকানা ও দখল নিয়ে একাধিক মামলা আদালতে চলমান। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আমি বাদী হয়ে রাজবাড়ী আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেছি। মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত কেউই ওই জমি দখল নিতে পারেন না।” এ বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, “আবু সাইদ সোহাগের পিতা জমি ক্রয়ের দলিল ও নামজারি কাগজপত্র দেখিয়েছেন। তবে ওই জমি নিয়ে বাটোয়ারা মামলা আদালতে চলমান থাকায় সেখানে নির্মাণকাজ শুরু হলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তাই ওসি স্যারের নির্দেশে আমরা গিয়ে উভয় পক্ষকে কাজ বন্ধ রেখে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছি।”
আরও খবর