বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইসরায়েলি সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ করল যুক্তরাজ্য পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-10-2025 02:00:51 pm

নিরাপত্তাজনিত কারণে আগামী মাসে যুক্তরাজ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ফুটবল দল ম্যাকাবি তেল আবিবের সমর্থকদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্ত্পক্ষ। বার্মিংহাম সিটির সেফটি অ্যাডভাইজরি গ্রুপ ভিলা পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগেই অ্যাস্টন ভিলাকে জানিয়েছে, ম্যাকাবি তেল আবিবের বাইরের ভক্তদের উপস্থিত থাকতে দেওয়া হবে না।




স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে অ্যাস্টন ভিলা এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।




ক্লাব কর্তৃপক্ষ বলেছে, তাদের জানানো হয়েছে যে নিরাপত্তার কারণে ৬ নভেম্বর (বৃহস্পতিবার) ম্যাকাবি তেল আবিবের সঙ্গে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে কোনও বিদেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না।




বার্মিংহাম পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে জননিরাপত্তার বিষয়ে তাদের উদ্বেগ রয়েছে এবং রাতে যেকোনো সহিংস বিক্ষোভ হতে পারে।




ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, তারা বর্তমান গোয়েন্দা তথ্য এবং পূর্ববর্তী ঘটনাগুলির উপর ভিত্তি করে ম্যাচটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে শ্রেণীবদ্ধ করেছে।




এর আগে, ২০২৪ সালে আমস্টারডামে আয়াক্স এবং ম্যাকাবি তেল আবিবের মধ্যে উয়েফা ইউরোপা লিগের ম্যাচ চলাকালীন ফিলিস্তিনপন্থি ও ইসরায়েল সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষ এবং ঘৃণামূলক অপরাধের ঘটনা ঘটে।




এ ঘটনায় ঘটনায় কয়েক ডজন গ্রেপ্তার এবং পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।




গত বছরের ৬ ও ৭ নভেম্বর আমস্টারডামে সংঘর্ষের পর ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া, ডাচ রাজধানীতে তাণ্ডব চালানো, বাসিন্দাদের উপর হামলা, ফিলিস্তিনি সংহতির প্রতীক ধ্বংস করা এবং ফিলিস্তিনি ও আরবদের বিরুদ্ধে বর্ণবাদী ও গণহত্যার স্লোগান দেওয়ার খবর প্রকাশিত হয়।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে