লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের মৃত্যুবার্ষিকী পালন

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, কবি-সাহিত্যিক, শিক্ষানুরাগী ইতালিয় নাগরিক ফাদার মারিনো রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে  ২০ অক্টোবর সোমবার সকালে নানা কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো মোংলার শেলাবুনিয়ায় ফাদার মারিনো রিগনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ ও খ্রিষ্টিয় যাগ। সেন্ট পল্স ধর্মপল্লী, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, মোংলা নাগরিক সমাজ ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকাল ৮টায় ফাদার রিগনের সমাধি চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেন্ট পল্স ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপি’র সভাপতি মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. অসিত বসু, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কস্তা ও ফাদার রিপন সরদার। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, সাবেক পৌর প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, সেবা সংস্থার নির্বাহী পরিচালক মিনা হালদার, হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হালদার প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন ফাদার রিগনকে বাদ দিয়ে মোংলাকে কল্পনা করা যায়না। বাংলাদেশের মাটি, মানুষ ও সংস্কৃতির প্রেমে যাজকীয় দায়িত্ব পালন শেষে তিনি এদেশই থেকে গেছেন। মৃত্যুর পরেও যেন এদশেই সমাধি হয় এই অন্তিম ইচ্ছা তিনি জানিয়ে গেছিলেন।

উল্ল্যেখ ফাদার রিগন ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভিল্লারভেরলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫৩সালে তিনি ধর্মের শান্তিময় বাণী প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। ২০১৭ সালে ২০ অক্টোবর ইতালিতে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর একবছর পরে অন্তিম ইচ্ছা অনুযায়ি তাঁর প্রিয় মোংলার শেলাবুনিয়ায় এনে তাঁকে সমাহিত করা হয়। ফাদার রিগন রবীন্দ্রনাথের ৪৮টি বই ও সাড়ে তিনশো লালন সঙ্গীত ইতালিয় ভাষায় অনুবাদ করেছেন। লালন সঙ্গীতের মধ্যে তিনি ঐশ্বরিক অনুভ‚তি খুঁজে পেয়েছেন। তিনি নিজেই বলতেন আমার মস্তকে রবীন্দ্রনাথ, অন্তরে লালন। ইতালিতে তিনি বাংলাদেশের অঘোষিত রাস্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

আলোচনা সভার আগে সেন্ট পল্স ধর্মপল্লী, পৌর ও উপজেলা বিএনপি, মোংলা সরকারি কলেজ, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, মোংলা নাগরিক সমাজ, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেবা সংস্থা, হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার পক্ষ থেকে ফাদার রিগনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

আরও খবর