বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বেনাপোলে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

বেনাপোলে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে শুক্রবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটনসহ স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম সহিদ, সদস্য সচিব মোঃ ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মোঃ ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সভায় যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “আগামী নির্বাচনে বেনাপোল পৌরসভার নয়টি ভোট কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর বিপুল ভোটে জয় নিশ্চিত করতে হবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “সব অভিমান ও বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যের কোনো বিকল্প নেই।” সাবেক সংসদ সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি বলেন ধানের শীষ প্রতীক যিনি আনবেন আমরা সবাই মিলে তাকে বিপুল ভোটে বিজয়ী করে জনাব তারেক রহমানকে উপহার দিবো।
আরও খবর