বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবীতে যুক্তিকতা, দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রত্যাশা বাড়ছে।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ততম সড়কগুলির একটি। প্রতিদিন হাজার হাজার যানবাহন, বিশেষ করে পর্যটকবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও স্থানীয় পরিবহন এসড়ক দিয়ে চালচল করে। দুই লেনের এই সড়কটি এখন আর ক্রমবর্ধমান যানবাহনের চাপ আর বহন করতে পারছে না। তাই দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশসহ ও আশেপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সড়কটিকে ছয় লেনে উন্নীত করার দাবী জানিয়ে আসছেন। চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক প্রতিদিনই ভয়াবহ যানজটে পঙ্গু হয়ে পড়ে। বিশেষ করে ছুটির দিনে বা মৌসুমে কক্সবাজারগামী পর্যটকদের ভিড়ে যানজট আরো তীব্র আকার ধারণ করে। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা গাড়ী আটকে থাকে। ফলে যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এছাড়া, সংকীর্ণ সড়ক ও দ্রুতগামী যানবাহনের কারণে দূর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। গত কয়ক বছরে এই সড়কে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। যা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজার, টেকনাফ ও সীমান্তবর্তী এলাকায় পণ্য পরিবহন করা হয়। দুই লেনের সড়ক হওয়ায় ট্রাক ও মালবাহী গাড়িগুলোকে প্রায়ই থেমে থেমে চলতে হয়। এতে পরিবহন খরচ ও সময় উভয় বৃদ্ধি পাচ্ছে। যা ব্যবসায়ীদের ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতামত, ছয় লেনে উন্নীত করা হলে সড়কের ধারণ ক্ষমতা বাড়বে, যানবাহনের গতি বাড়বে, এবং বাণিজ্য ও পর্যটন খাত আরো প্রসারিত হবে। লোহাগাড়ার এক শিক্ষক বলেন," এই সড়কটা এখন সময়ের চাহিদা অনুযায়ী ছোট হয়ে গেছে। ছয় লেনে উন্নীত হলে দূর্ঘটনা কমবে,মানুষের যাতায়াত সহজ হবে। আরেক বাস চালক জানান, " রাস্তাটা বড় হলে যানজট অনেকটাই কমে যাবে, গাড়ি চালাতেও হবে স্বস্তিতে। স্থানীয় জনসাধারণের দাবী,  সরকার যেন দ্রুত চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহন করে। তারা মনে করেন এটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিক হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে। চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবী কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়। এটি মানুষের নিরাপত্তা,  সময় ও অর্থনীতির সাথে প্রত্যেক্ষভাবে জড়িত। তাই এই দাবীর যুক্তিকতা নিঃসন্দেহে যথেষ্ট শক্তিশালী ও বাস্তবসম্মত।


আরও খবর