লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

মোংলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

মোংলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রমিক সংঘ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন,“পঞ্চাশ বছর আগে এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে জাতি অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে নতুন যাত্রা শুরু করেছিল। ১৯৭৫ সালের এই ঐতিহাসিক দিনে রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির মুক্তির প্রতীক হয়ে আত্মপ্রকাশ করেন।”

তিনি আরও বলেন,“সেদিন জাতি আবারও শুনেছিল সেই ঐতিহাসিক আহ্বান—‘আমি জিয়া বলছি’। মুক্তিযুদ্ধের সূচনায় যে কণ্ঠে স্বাধীনতার ডাক এসেছিল, সেদিন সেই কণ্ঠেই জাতি পেয়েছিল আশ্বাস ও ঐক্যের বার্তা।”

বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আসে, উচ্চারণ করে— “সিপাহী-জনতা ভাই ভাই”, “বাংলাদেশ জিন্দাবাদ”, “মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ”।
এই স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ অরাজকতা ও অনিশ্চয়তার অবস্থা থেকে উত্তরণের পথে অগ্রসর হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম, এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন,“এই ঐতিহাসিক দিনটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিক উন্মোচন করেছে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস তাই জাতির ইতিহাসে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে আছে।

আরও খবর