বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম বলেন, 'আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে জনগণ তা প্রত্যাখ্যান করবে'

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম বলছেন, ’জামালপুর-২ ইসলামপুর আসনে আমাকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে, জনগণ সেটা প্রত্যাখ্যান করবে। ফেসবুকে ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন। অন্যদিকে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। জানা গেছে, কেন্দ্রের ঘোষণায় এ আসনে মনোনয়ন পেয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
এ ছাড়াও মনোনয়নপ্রত্যাশী ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ব্যবসায়ী শরিকুল ইসলাম ফরহাদ খান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।
জানা গেছে, ইতোমধ্যে নিজের ফেসবুকে ভিডিও বার্তায় এ এস এম আব্দুল হালিম বলেছেন, ’দল মনোনয়নের যে তালিকা প্রকাশ করেছে, তা পরিবর্তন করা হবে। আমার ২২ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। এ ছাড়া আমার যোগ্যতা, মেধা, সততা ও দক্ষতার কারণে ইতিমধ্যে আমি এলাকায় দলমত-নির্বিশেষে সকলের মাঝে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছি। আমার বিশ্বাস এলাকার জনগণ আমি ব্যতিত অন্য কাউকে মনোনয়ন দিলে, তা প্রত্যাখ্যান করবে।’
এর আগে ফেসবুকে আরেকটি ভিডিও বার্তায় আব্দুল হালিম বলেছেনন, ’গত ৩ নভেম্বর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নের একটি প্রাথমিক তালিকার ঘোষণা করেছেন। ওই তালিকায় আমার নাম না থাকায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এজন্য আমি কাউকে নিরাশ হতে বলি না। এখনো আশা করছি, যেহেতু ঘোষিত মনোনয়ন তালিকাটি একটি খসড়া। আমার পক্ষেই এই মনোনয়ন আসবে।’
উপজেলা বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল আহাম্মেদ বলেন, ’টাকা দিয়ে নাকি মাঠের রিপোর্ট পক্ষে নিয়ে সুলতান মাহমুদ বাবুু মনোনয়ন পেয়েছে। এমন নানা বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম। তিনি মনোনয়ন না পেয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ’মনোনয়ন পেয়েছেন সুলতান মাহমুদ বাবু। ১৯৯১ সাল থেকে সবগুলো নির্বাচনে দল তাঁকে দিয়ে নির্বাচন করিয়েছে। তাঁকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মাঝে বইছে উচ্ছ্বাস আর উদ্দীপনা। গণসংযোগ, মিছিল ও সমাবেশে লোকজনের ঢল পড়ে। কিন্তু মনোনয়ন না পেয়ে আব্দুল হালিম সাহেব ভিডিও বার্তায় তিনিই মনোনয়ন পাবেন এমন দাবি করছে। এ ছাড়া মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন।’
এবিষয়ে বিএনপি নেতা এ এস এম আব্দুল হালিমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি। এ ছাড়া ওয়াটসঅ্যাপসে বার্তা দিয়েও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে আব্দুল হালিমের রাজনৈতিক কর্মসূচির সমন্বয়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার বলেন, ’মনোনয়ন পরিবর্তনের দাবি করা হয়েছে। এটা ন্যায দাবি। আব্দুল হালিম সাহেব দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেননি। তাঁর বিরুদ্ধে মনগড়া অভিযোগ করা হচ্ছে।’ 
আরও খবর