বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

আরও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-11-2025 10:16:15 am

ঢাকা ও আশপাশের অঞ্চলে ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে। মাত্র দুই দিনের ব্যবধানে চারবার কেঁপে উঠেছে রাজধানী ও এর আশপাশ এলাকা। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থল নরসিংদী এবং একটির ঢাকা। শুক্রবার (২১ নভেম্বর) একটি ভূমিকম্পের পর শনিবার (২২ নভেম্বর) আরও তিনবার ভূমিকম্প অনুভূত হয়।


গতকালের তিনটি ভূমিকম্পকে আফটারশক হিসেবে উল্লেখ করলেও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন—এগুলো আরও বড় ভূমিকম্পের ইঙ্গিতও হতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, “বড় ভূমিকম্পের পর এক-দুই সপ্তাহ ধরে আফটারশক হতে পারে। শনিবার তিনটি ভূমিকম্প হলো—সবগুলোই মৃদু। এগুলো আফটারশক।”


তিনি আরও বলেন, “শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটিকে ফোরশকও ধরা যেতে পারে। যদি সামনে আরও বড় ভূমিকম্প আসে, তাহলে ৫.৭-কে ছোট ধরা হবে।”


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, “একদিনে তিনটি ভূমিকম্প হওয়া প্রত্যাশিত, কারণ বড় ধাক্কার পর এ ধরনের আফটারশক হয়। কিন্তু এটাই প্রমাণ করে যে জমে থাকা শক্তি বেরিয়ে আসছে। সামনে আরও বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের এখনই প্রস্তুত হতে হবে।”


গতকাল প্রথম ভূমিকম্প অনুভূত হয় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৩; উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ।


সন্ধ্যায় ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্প, যার মাত্রা ৩.৭। উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা।


মাত্র এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে তৃতীয় ভূমিকম্প, যার মাত্রা ৪.৩; উৎপত্তিস্থল নরসিংদী।


এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ সারাদেশে অনুভূত হয় তীব্র ভূমিকম্প। এর উৎপত্তিও ছিল নরসিংদী। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকশ।


ক্রমাগত কাঁপনে উদ্বেগে রাজধানীর বাসিন্দারা। বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে