বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কুবিতে শিক্ষার্থীদের মানসিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হবে সোমবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় মানসিক সাপোর্ট নিশ্চিত করতে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক’ কর্মশালা আয়োজন হতে যাচ্ছে। 

আগামী ২৪ নভেম্বর ২০২৫(সোমবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি যৌথ উদ্যােগে সামাজিক বিজ্ঞান অনুষদের সেমিনার রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে। 

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ব্যাচ প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল নিবন্ধিত ও অনিবন্ধিত ক্লাবের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এ ছাড়াও কর্মশালায় উপস্থিত থাকবেন  বিভাগীয় চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টা বা শিক্ষক প্রতিনিধি।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান মনোরোগ বিশেষজ্ঞ ডা. এ এস এম মোরশেদ ও বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আব্দুল্লাহ জিয়াদ।

এ বিষয়ে রোটারেক্ট ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, রোটারেক্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং সামগ্রিক বিকাশে কাজ করে। আমরা বিশ্বাস করি, মানসিক সুস্বাস্থ্যও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত এই উদ্যোগকে সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে বাস্তবে রূপদান করতে পেরে আমরা সত্যিই গর্বিত। শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি করতে আমরা সবসময়ই পাশে থাকতে চাই।

উল্লেখ্য, ২৩ ও ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত হবে স্টুডেন্ট সাপোর্ট বুথ, যা সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

আরও খবর