বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকায় অনুমোদন দিলো ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-11-2025 05:43:13 am

বৈশ্বিকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকা সময়ে বিশ্বের প্রথম এক-ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল। বুধবার (২৬ নভেম্বর) দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ সাও পাওলোর বুটান্টান ইনস্টিটিউট উদ্ভাবিত বুটান্টান-ডিভি টিকার ব্যবহরে চূড়ান্ত অনুমতি প্রদান করে। ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিরা এ টিকা নিতে পারবেন।—খবর এনডিটিভি।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বর্তমানে বাজারে থাকা একমাত্র ডেঙ্গু টিকা TAK-003 নিতে হয় দুই ডোজে—তিন মাসের ব্যবধানে। ফলে নতুন এক-ডোজ টিকা দ্রুত ও সহজ টিকাদান কার্যক্রম পরিচালনায় বড় সহায়ক হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।


বুটান্টান ইনস্টিটিউট জানায়, টিকাটি আট বছর ধরে চলা গবেষণা ও ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে নিয়ে পরিচালিত ট্রায়ালে গুরুতর ডেঙ্গুর ক্ষেত্রে ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।


এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক এসপার ক্যালাস বলেন, এটি ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য একটি ঐতিহাসিক অর্জন। যে রোগ আমাদের দশকের পর দশক কষ্ট দিয়েছে, তার বিরুদ্ধে এখন শক্তিশালী অস্ত্র হাতে পাওয়া গেছে।


ডেঙ্গুর তীব্র জ্বর, শরীর ব্যথা ও ক্লান্তির কারণে রোগটি ‘হাড়ভাঙা জ্বর’ নামেও পরিচিত। গুরুতর হলে রোগী রক্তক্ষরণজনিত জ্বরে আক্রান্ত হতে পারে এবং মৃত্যুঝুঁকি থাকে। জলবায়ু পরিবর্তনজনিত বাড়তি তাপমাত্রা এডিস মশার বিস্তার বাড়িয়ে দিচ্ছে বলে গবেষকরা মনে করছেন। ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের এমন এলাকাতেও ডেঙ্গুর দেখা মিলছে যেখানে আগে এ রোগ ছিল বিরল।


২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী ১ কোটি ৪৬ লাখ ডেঙ্গু রোগী ও প্রায় ১২ হাজার মৃত্যু রেকর্ড করে, যা ইতিহাসের সর্বোচ্চ। এ মৃত্যুর অর্ধেকই ঘটে ব্রাজিলে।


মহামারির বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করতে ব্রাজিল ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে চীনা প্রতিষ্ঠান উক্সি বায়োলজিক্সের কাছ থেকে ৩ কোটি ডোজ টিকা আনার চুক্তি করেছে বলে জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রী আলেক্সান্দ্রে পাদিলিয়া।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে