বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

‎মোংলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ


‎মোংলায় ইজিবাইকের ধাক্কায় মোকছেদুর রহমান হারুন নামের এক ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে কবরস্থান রোড মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মোংলা পৌর বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের ছোট ভাই এবং মরহুম আঃ বারিক এর ছেলে। এ ঘটনায় ইজিবাইক সহ চালককে আটক করেছে পুলিশ।


‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে শহরের ৭নং কলেজ রোডে নিজ বাসা থেকে বের হয়ে পায়ে হেটে পৌর মেইন শহরের দিকে যাচ্ছিল মোকছেদুর রহমান হারুন (৪৭)। শহরের ৬ নং ওয়ার্ড কবরস্থান রোডের শ্রমিক-কর্মচারী সংঘ এলাকায় পৌছালে বেপরোয়া গতিতে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পরে মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর পরই স্থানীয় জনতার সহায়তায় ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকে আটক করে পুলিশ। লাশ এখনও হাসপাতালে রয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। মৃত্যু মোকছেদুর রহমান হারুন এর বাড়ি পৌর শহরের ৭ নং কলেজ রোড এলাকায়। সে বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন।


‎প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মোংলা পোর্ট পৌর শহরে সকাল সাড়ে ৫টা থেকে সকাল ৯টা এবং বিকাল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত এতো পরিমাণ ইজিবাইক, মাহেন্দ্র, অটো ও টমটম মোটরসাইকেল গাড়ীর জন্য রাস্তা দিয়ে মানুষ হাটতে পারছেনা। প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। মটরসাইকেল ও ইজিবাইকে গত এক বছরে প্রায় দেড় শতাধিক দুর্ঘটনা ঘটেছে। মৃত্যুও হয়েছে ৫ জনের। অনেকে হারিয়েছে হাত-পা সহ বিভিন্ন অংঙ্গ। গাড়ী রাখার কোন ষ্ট্যান্ড নেই, যেখানে-সেখানে রাস্তার পাশে পার্কিং করে রাখে এসকল গাড়ীগুলো, চলেও বেপরোয়া গতিতে। এ ব্যাপারে পৌর প্রশাসনকে দায়ী করছে এখানকার বসবাসকারীরা।


‎মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পাওয়রি সাথে সাথে আমি সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকেও আটক করা হয়েছে। মামলার জন্য এজাহারের প্রস্তুতি চলছে এবং মামলা হলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

আরও খবর