বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির পুষ্পস্তবক অর্পণ

মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন যশোর-১ আসনের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক অবিস্মরণীয় নাম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের স্থপতিদের অন্যতম। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা মুক্তিযোদ্ধাদের মধ্যে সাহস ও অনুপ্রেরণা সঞ্চার করে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন এবং দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হিসেবে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ, গ্রামভিত্তিক উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে যুগান্তকারী অবদান রাখেন। জনাব তৃপ্তি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ আজও আমাদের পথ দেখায়। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, উন্নত ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উপস্থিত ছিলেন শার্শা উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন । যুগ্ম সম্পাদক মোঃ কুদ্দুস আলী বিশ্বাস । যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন সহ বেনাপোল পৌর যুবদলের স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও খবর