বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

যশোর কারাগারে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে আফজাল হোসেন (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে জেলখানায় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত আফজাল হোসেনের কয়েদি নম্বর ৯১০৩/এ। তার পিতার নাম হেলাল। তবে তাৎক্ষণিকভাবে তার স্থায়ী ঠিকানা বা তিনি কোন মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি কারা কর্তৃপক্ষ।কারা সূত্র জানায়, বুধবার রাত ১২টার পর আফজাল হোসেন হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে কারারক্ষীদের পাহারায় তাকে তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হতে পারে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পুলিশ ও কারা কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে।উল্লেখ্য যে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে যশোর কারাগারে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে গত ১২ ডিসেম্বর শার্শার বিশিষ্ট উদ্ভাবক মিজানুর রহমান কারাগারে মৃত্যুবরণ করেন। সে সময় কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, মিজানুর রহমান কারাকক্ষের দরজা ভেঙে আত্মহত্যা করেছেন। স্বল্প সময়ের ব্যবধানে দুজন কয়েদির মৃত্যু নিয়ে স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও খবর