বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বানারীপাড়ায় ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বানারীপাড়ায় ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বরিশালের বানারীপাড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার২১ ডিসেম্বর বিকেল ৪টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সাধারণ শিক্ষার্থী প্ল্যাটফর্মের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বানারীপাড়া ফেরিঘাট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বানারীপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছাব্বির হোসেন সোহাগ, বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিক মোঃ সাব্বির হোসেন, উপজেলার ছাত্রশিবিরের সভাপতি  মোঃ আতিকুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, আবু বক্কর মাহিব, রিয়াদ মিয়া, মোঃ নাইমুর ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ছাত্রনেতারা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন অন্যায়, অবিচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদের প্রতীক। তাঁকে হত্যা করে সত্যের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এই হত্যাকাণ্ড মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ালেই আজ দমন-পীড়নের শিকার হতে হচ্ছে। তবে শহীদ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তব্য শেষে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আরও খবর