বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

যশোরে ঘাতক ট্রাক কেড়ে নিল তরুণ মেকানিকের প্রাণ

যশোরে আবারও ঝরলো তাজা রক্ত। এবার সড়ক দুর্ঘটনার মিছিলে যুক্ত হলো ১৯ বছর বয়সী তরুণ সাজ্জাদ হোসেনের নাম। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের খোলাডাঙ্গা এলাকায় এক অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এই উদীয়মান মোটরসাইকেল মেকানিক।পেশায় মেকানিক সাজ্জাদ কাজ করতেন শহরের চার খাম্বার মোড় সংলগ্ন ‘নাদিম মোটরসাইকেল গ্যারেজে’। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, দুপুর দেড়টার দিকে একটি মোটরসাইকেল মেরামত শেষে সেটি মালিকের হাতে বুঝিয়ে দিতে যাচ্ছিলেন তিনি। কিন্তু খোলাডাঙ্গা সার গোডাউনের সামনে পৌঁছাতেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে পিষে দিয়ে পালিয়ে যায়। এটিই ছিল সাজ্জাদের জীবনের শেষ রাইড।

গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা সাজ্জাদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালালেও বিকেল ২টা ৫০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাজ্জাদ সদর উপজেলার পুলেরহাট দিয়ারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে।সাজ্জাদের মৃত্যুতে তার পরিবারে চলছে মাতম। গ্যারেজের সহকর্মীরা বাকরুদ্ধ। তারা জানান, সাজ্জাদ অত্যন্ত দক্ষ এবং শান্ত স্বভাবের ছেলে ছিলেন। সামান্য অসতর্ক চালকের বেপরোয়া গতির কারণে একটি স্বপ্ন অকালেই ঝরে গেল।পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত করতে এবং চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে