লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

‎মোংলার লোকালয় থেকে আবারো জীবিত হরিণ উদ্ধার

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎মোংলার লোকালয় থেকে আরারো জীবিত হরিণ উদ্ধারের ঘটনা ঘটেছে।উদ্ধার হওয়া একটি মায়াবী হরিণ ফের বনে ফেরত পাঠানো হয়েছে। মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। তবে হরিণটি পশুর নদী সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারীরা ধরে এনেছে তা নিয়ে বনবিভাগের অনুসন্ধান চলছে।

‎পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় রবিবার দুপুরে একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুরেই বনবিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। উদ্ধার হওয়া হরিণটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় আবার সুন্দরবনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।

‎তবে স্থানীয়রা বলেন, পশুর নদীর পার হয়ে হরিণটি রোববার কোন এক সময়ে তেলিখালী এলাকায় চলে আসে। পরে ওই এলাকায় ছোটাছুটি করতে থাকে।

‎এদিকে স্থানীয়দের এমন বক্তব্য মানতে নারাজ বনবিভাগ। বনবিভাগের কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, এতো বড় পশুর নদী পার হয়ে একটি হরিণ লোকালয়ে চলে আসাটা কোনভাবেই সম্ভব নয়। বরং চোরা শিকারীরা এটিকে শিকার করে আনার পর কেউ হয়তো দেখে ফেলায় এটিকে তারা ছেড়ে দিয়েছে, প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে। তারপরও এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

‎মোংলার লোকালয় থেকে এর আগেও বিভিন্ন সময়ে বেশ কয়েকটি হরিণ উদ্ধারের ঘটনা ঘটেছে।এভাবে একের পর এক জীবিত হরিণ উদ্ধারের ঘটনা স্থানীয় পরিবেশবিদদের ভাবিয়ে তুলছে।স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিকৃয়া দেখা দিয়েছে।

আরও খবর