ইরানের সঙ্গে ‘অনন্তকাল’ ধরে লড়াই করা যেতে পারে এতো পরিমাণ অস্ত্রের মজুদ তাদের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশটির অস্ত্রের মজুত নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্প লেখেন,‘আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!’
এছাড়া নিজের সবশেষ মন্তব্যে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে ‘অনেক উচ্চমানের’ মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন।
বাইডেনের চার বছর মেয়াদের শেষের দিকে ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। -বিবিসি
৫ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
২০ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
২০ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
২০ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
২১ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে
২২ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
২২ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে