বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

গোয়ালন্দে মহানবীর (সঃ) জীবনী নিয়ে সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোয়ালন্দে মহানবীর (সঃ) জীবনী নিয়ে সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী ভিত্তিক সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গড়া 'স্টুডেন্ট'স কমিউনিটি, গোয়ালন্দ' নামের একটি সংগঠন এর আয়োজন করে। প্রতিযোগিতায় প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহনকারী সকলকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। ২৪ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় গোয়ালন্দ উপজেলা অডিটরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। স্টুডেন্ট'স কমিউনিটি গোয়ালন্দ এর সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, মোস্তফা গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সেলিম মুন্সি, সরকারি কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রাব্বী। আয়োজনের আর্থিক সহায়তায় ছিল গোয়ালন্দের শিল্প প্রতিষ্ঠান মোস্তফা গ্রুপ। বিশেষ পুরস্কার প্রদান করে গিফট ফাউন্ডেশন, গোয়ালন্দ। সংগঠনের সভাপতি জালাল মোল্লা বলেন, গত ২৩ রমজান ১৩ মার্চ তারিখ সরকারী গোয়ালন্দ  কামরুল ইসলাম কলেজে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনীর উপর শিক্ষার্থীদের এমসিকিউ পরিক্ষা গ্রহন করা হয়। আজ তার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হলো। আমরা ভবিষ্যতেও ধর্মীয় ও নৈতিকতা শিক্ষায় সহায়ক এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার চেষ্টা করব।
আরও খবর