বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

টর্চার সেলের দুঃসহ স্মৃতি ও বীরদের সম্মাননা: কেশবপুরে গণহত্যা দিবস পালিত

একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার স্মরণে যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল আলোচনা সভায় সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছিল একাত্তরের টর্চার সেলে নির্যাতিতদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য মঞ্চ।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহত সকল শহিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার ইতিহাসে এই দিনটির ভয়াবহতা এবং বীর শহীদদের আত্মত্যাগের স্মৃতি চারণ করেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ১৯৭১ সালে কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ‘টর্চার সেলে’ পাকিস্তানি বাহিনীর হাতে অমানুষিক নির্যাতনের শিকার হওয়া বীরদের সম্মাননা প্রদান। মজিদপুর গ্রামের আব্দুল মজিদ, ঘাঘা গ্রামের মোসলেম উদ্দীন, কন্দর্পপুর গ্রামের আবু তালেব, বারুইহাটি গ্রামের কৃষ্ণপদ দাস, শিবুপদ দাস ও গৌর চন্দ্র বিশ্বাসের হাতে প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা (সান্ত্বনা পুরস্কার) তুলে দেওয়া হয়।উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন ও কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম।আলোচনা সভা শেষে উপজেলা শিশু একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর