বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

গণমাধ্যমে চাঁদাবাজির তথ্য দেওয়ায় দ্বিতীয় দফায় বেধড়ক মারপিট!

গণমাধ্যমে চাঁদাবাজির তথ্য দেওয়ায় দ্বিতীয় দফায় বেধড়ক মারপিট! গণমাধ্যমে চাঁদাবাজির তথ্য দেওয়ায় যশোরের শার্শা উপজেলার গোগা বাজারের সেই রড-সিমেন্ট ব্যবসায়ী কামাল হোসেনকে দ্বিতীয় দফায় বেধড়ক মারপিট করেছে কথিত বিএনপির নেতা হজরত আলীসহ তার পোষ্য সন্ত্রাসীরা।এঘটনায় চরম আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে ভিকটিমের পরিবার। পরিবারটি জানিয়েছেন হজরত আলীর পোষ্য সন্ত্রাসীদের ভয়ে থানায় মামলা পর্যন্ত করতে ভয় পাচ্ছেন তারা। দীর্ঘদিন এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজিসহ নানা অপকর্মে সাথে জড়িত হজরত আলীর সাঙ্গপাঙ্গরা। জানা গেছে, গত (২৫ শে মার্চ) বুধবার সন্ধ্যায় কামাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে ১০ লক্ষ টাকা চাঁদার দাবীতে ব্যাপক ভাংচুর, নগত টাকা লুটপাট করেন হজরত আলীসহ এক দল দুর্বৃত্তরা। এসময় কামাল হোসেনের পিতা মোমরেজ আলী ও কামালের ১৫ বছর বয়সী ভাগ্নে মারধরের শিকার হয়। এতে কামাল হোসেনের পিতা মোমরেজ আলী গুরুতর জখমের শিকার হন। এঘটনা পরদিন বৃহস্পতিবার সকালে গোগা বাজারে গণমাধ্যমে তথ্য দেওয়ার সময় সাংবাদিকদের সামনেই কামাল হোসেনকে কোদালের আছাড় দিয়ে দ্বিতীয় দফায় বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে ফেলে হজরত আলীর ১০/১২ জন পোষ্য সন্ত্রাসীরা। যে মারপিটের ভিডিও ইতি মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী কামাল হোসেন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার অবস্থা অসংখ্যজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হজরত আলী ও তার অনুসারীদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর ভাষ্য, ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। ভুক্তভোগী কামাল হোসেন জানান, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু গণমাধ্যমে তথ্য দেওয়ার তার কাল হয়েছে। এখনো প্রতিদিন তার বাসার সামনে সন্ত্রাসীরা সকাল বিকাল ভয়ভীতি প্রদর্শন এবং মহড়া দিচ্ছে। এতে তার পরিবার চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি দাবি করেন প্রথম দিন সন্ধ্যায় পুলিশের সামনেই তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, মারপিট, ও নগত টাকা লুটপাট করেন দুর্বৃত্তরা। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তিনি কোন সহযোগিতা পাননি। অভিযুক্ত হজরত আলী বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কামাল হোসেন অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে সহযোগিতা করেছে, ওই মামলায় আমার প্রায় ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা চাইতে গিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, উক্ত বিষয়ে কোন ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেননি, যদি অভিযোগ করেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য:- কথিত বিএনপির নেতা হজরত আলীর সঙ্গে পূর্ব থেকেই কৃষি জমিতে সেচ (পানি দেওয়া) নিয়ে কামাল হোসেনের বিরোধ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্রে করে হজরত আলী তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রকাশ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ব্যবসা পরিচালনা করতে হলে ওই টাকা দিতে হবে বলে হুমকি দেয়। চাঁদার টাকা দিতে অশ্বিকৃতি জানালে কামাল হোসেনের জীবনে নেমে আসে অন্ধকার। কামালের ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হয় হামলা, ভাঙচুর, নগত টাকা লুট। দফায় দফায় চালানো হয় তার এবং তার পরিবারের উপর অমানবিক শারীরিক নির্যাতন।
আরও খবর